চাঁদপুরের বড়স্টেশন মাছ ঘাটে প্রায় ৩ কেজি (২ কেজি ৯৯০ গ্রাম) ওজনের বিশাল আকারের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে এমন বড় আকারের ইলিশের প্রচুর চাহিদা থাকায় এর দাম এত বেশি হয়েছে বলে জানান স্থানীয় ক্রেতা ও বিক্রেতারা। শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে চাঁদপুরে অনিক নামে এক অনলাইন ব্যবসায়ী মাছটি কিনে নেন। এছাড়াও এদিন ইলিশের সাইজ অনুযায়ী ঘাটে ৫শ গ্রাম ইলিশের দাম ১৫শ থেকে ১৬শ টাকা, ৬/৭ গ্রাম ইলিশের দাম ২ হাজার থেকে ২২শ টাকা, ৮/৯ শ গ্রামের ইলিশের দাম ২৫শ থেকে ২৬শ টাকা, ১ কেজি ইলিশের দাম ২৭শ থেকে ২৮শ টাকায়। ১১/১২শ গ্রামের ইলিশের দাম ৩ হাজার টাকা থেকে ৩৩শ টাকা, দেড় কেজি ওজনের ইলিশের দাম ৪ হাজার টাকায়, ২ কেজির উপর ইলিশের দাম চাহিদা অনুযায়ী ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা, ৩ কেজির ওজনের ইলিশের দাম ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটের অনলাইন ব্যবসায়ী অনিক বলেন, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম। প্রতি মণের দাম উঠেছে ৩ লাখ ১০ হাজার টাকা। সেই হিসাবে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫০টাকা। বড় সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে। আমার অনলাইন ব্যবসায়িক পার্টনার চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.পড়স এর স্বত্বাধিকারী হাবিব মাছটি ঢাকার এক ব্যবসায়ের কাছে বিক্রি করেন। তিনি আরও বলেন, এখানে টাকার কোন বিষয় নয় শখের ও আবেগের বিষয়। গত কয়েকটি বছর এতো বড় ইলিশ ঘাটে আসেনি। আমাদের কিছু বড় ব্যবসায়ীরা আছে ওনাদের আগে থেকেই বড় মাছের অর্ডার থাকে। তাই যত দামি হোক আমরা মাছটি নিতাম। ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে মাছটি ধরা পড়ে। সেটি চাঁদপুরের বড়স্টেশন মাছ ঘাটে আনা হয়। এরপর বিভিন্ন লোকাল ব্যবসায়ীরা এই মাছের জন্য নিলামে অংশগ্রহণ করেন। প্রত্যেককে চাহিদা থাকায় এই মাছটি নিলামে ৩ লক্ষ ১০ হাজার টাকায় অনলাইন ব্যবসায়ী অনিক মাছটি কিনে নেন। চাঁদপুর মৎস্য ঘাটের ইলিশ ব্যবসায়ী সাইফুল বলেন, সাধারণত এতো বড় ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না, তাই বাজারে এগুলোর ব্যাপক চাহিদা থাকে এবং দামও অনেক বেশি হয়ে থাকে। তবে ছোট বা মাঝারি আকারের ইলিশ তুলনামূলক কম দামে পাওয়া যায়। আর এই ধরনের বড় ইলিশ আসেনা তাই এগুলোর অনেক আগে থেকেই আমাদের কিছু কাস্টমারের চাহিদা থাকে। সাপ্তাহিক বন্ধ থাকয় ঢাকা থেকে ইলিশ ক্রয় করতে আসা জয়নাল নামে এক ক্রেতা বলেন, ইলিশের যে দাম দেখেছি তা অবিশ্বাস্য মনে হচ্ছে। ভবিষ্যতে আর ইলিশ মনে হয় আমাদের কপালে হবে না। শোকেসে ছবি সাজিয়ে দেখতে হবে। অনলাইন ব্যবসায়ী চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.পড়স এর স্বত্বাধিকারী হাবিব বলেন, মাছটি নিতে পেরে অনেক খুশি হয়েছি। অনেকদিন থেকে আমার কয়েকজন কাস্টমারের অর্ডার ছিল। আজকে যখন শুনলাম তিন কেজির মতো ইলিশ ঘাটে এসেছে আমি তাড়াতাড়ি এসে নিলাম অংশগ্রহণ করে এবং মাছটি নিতে পেরে শুকরিয়া আদায় করছি। ইলিশটি ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। ২ কেজি ৯৯০ গ্রামের ইলিশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাঁদপুর রূপালী ইলিশের বাজার ২.পড়স পেইজের এর স্বত্বাধিকারী হাবিব।
৯৬
চাঁদপুরের বড়স্টেশন মাছ ঘাটে প্রায় ৩ কেজি (২ কেজি ৯৯০ গ্রাম) ওজনের বিশাল আকারের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে এমন বড় আকারের ইলিশের প্রচুর চাহিদা থাকায় এর দাম এত বেশি হয়েছে বলে জানান স্থানীয় ক্রেতা ও বিক্রেতারা। শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে চাঁদপুরে অনিক নামে এক অনলাইন ব্যবসায়ী মাছটি কিনে নেন।
এছাড়াও এদিন ইলিশের সাইজ অনুযায়ী ঘাটে ৫শ গ্রাম ইলিশের দাম ১৫শ থেকে ১৬শ টাকা, ৬/৭ গ্রাম ইলিশের দাম ২ হাজার থেকে ২২শ টাকা, ৮/৯ শ গ্রামের ইলিশের দাম ২৫শ থেকে ২৬শ টাকা, ১ কেজি ইলিশের দাম ২৭শ থেকে ২৮শ টাকায়। ১১/১২শ গ্রামের ইলিশের দাম ৩ হাজার টাকা থেকে ৩৩শ টাকা, দেড় কেজি ওজনের ইলিশের দাম ৪ হাজার টাকায়, ২ কেজির উপর ইলিশের দাম চাহিদা অনুযায়ী ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা, ৩ কেজির ওজনের ইলিশের দাম ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটের অনলাইন ব্যবসায়ী অনিক বলেন, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম। প্রতি মণের দাম উঠেছে ৩ লাখ ১০ হাজার টাকা। সেই হিসাবে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫০টাকা। বড় সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে। আমার অনলাইন ব্যবসায়িক পার্টনার চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.পড়স এর স্বত্বাধিকারী হাবিব মাছটি ঢাকার এক ব্যবসায়ের কাছে বিক্রি করেন।
তিনি আরও বলেন, এখানে টাকার কোন বিষয় নয় শখের ও আবেগের বিষয়। গত কয়েকটি বছর এতো বড় ইলিশ ঘাটে আসেনি। আমাদের কিছু বড় ব্যবসায়ীরা আছে ওনাদের আগে থেকেই বড় মাছের অর্ডার থাকে। তাই যত দামি হোক আমরা মাছটি নিতাম।
ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে মাছটি ধরা পড়ে। সেটি চাঁদপুরের বড়স্টেশন মাছ ঘাটে আনা হয়। এরপর বিভিন্ন লোকাল ব্যবসায়ীরা এই মাছের জন্য নিলামে অংশগ্রহণ করেন। প্রত্যেককে চাহিদা থাকায় এই মাছটি নিলামে ৩ লক্ষ ১০ হাজার টাকায় অনলাইন ব্যবসায়ী অনিক মাছটি কিনে নেন।
চাঁদপুর মৎস্য ঘাটের ইলিশ ব্যবসায়ী সাইফুল বলেন, সাধারণত এতো বড় ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না, তাই বাজারে এগুলোর ব্যাপক চাহিদা থাকে এবং দামও অনেক বেশি হয়ে থাকে। তবে ছোট বা মাঝারি আকারের ইলিশ তুলনামূলক কম দামে পাওয়া যায়। আর এই ধরনের বড় ইলিশ আসেনা তাই এগুলোর অনেক আগে থেকেই আমাদের কিছু কাস্টমারের চাহিদা থাকে।
সাপ্তাহিক বন্ধ থাকয় ঢাকা থেকে ইলিশ ক্রয় করতে আসা জয়নাল নামে এক ক্রেতা বলেন, ইলিশের যে দাম দেখেছি তা অবিশ্বাস্য মনে হচ্ছে। ভবিষ্যতে আর ইলিশ মনে হয় আমাদের কপালে হবে না। শোকেসে ছবি সাজিয়ে দেখতে হবে।
অনলাইন ব্যবসায়ী চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.পড়স এর স্বত্বাধিকারী হাবিব বলেন, মাছটি নিতে পেরে অনেক খুশি হয়েছি। অনেকদিন থেকে আমার কয়েকজন কাস্টমারের অর্ডার ছিল। আজকে যখন শুনলাম তিন কেজির মতো ইলিশ ঘাটে এসেছে আমি তাড়াতাড়ি এসে নিলাম অংশগ্রহণ করে এবং মাছটি নিতে পেরে শুকরিয়া আদায় করছি। ইলিশটি ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।
২ কেজি ৯৯০ গ্রামের ইলিশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাঁদপুর রূপালী ইলিশের বাজার ২.পড়স পেইজের এর স্বত্বাধিকারী হাবিব।