1. themebikroy@gmail.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রির দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৫১

চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর ও বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সদর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে শহরের হাসান আলী মাঠ সংলগ্ন আরোম্যাক্স রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম