চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
১০১
বার পঠিত
চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি যাত্রী মোহর আলী (৬০)। তিনি কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে ও সিএনজি চালক কবির মাল। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজির সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জরুরি ব্রেক (হার্ড ব্রেক) করলে পেছনের সিএনজিটি সজোরে সেটিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অন্য একজনকে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়। আহত অপর দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১০
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি যাত্রী মোহর আলী (৬০)। তিনি কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে ও সিএনজি চালক কবির মাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজির সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জরুরি ব্রেক (হার্ড ব্রেক) করলে পেছনের সিএনজিটি সজোরে সেটিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অন্য একজনকে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়। আহত অপর দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।