শুক্রবার চাঁদপুর লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আব্দুল করিম (২৮) ও তার মা রাহিমা বেগম (৫০)। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মিশ্রি গ্রামে। তারা সম্পর্কে মা-ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল। চাঁদপুর সদর নৌ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এই মাদক চালানের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ। পুলিশ আরও জানায়, মাদকের অবৈধ পরিবহন ও সরবরাহ রোধে নৌ থানা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
৬৬
শুক্রবার চাঁদপুর লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আব্দুল করিম (২৮) ও তার মা রাহিমা বেগম (৫০)। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মিশ্রি গ্রামে। তারা সম্পর্কে মা-ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল।
চাঁদপুর সদর নৌ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এই মাদক চালানের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ।
পুলিশ আরও জানায়, মাদকের অবৈধ পরিবহন ও সরবরাহ রোধে নৌ থানা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।