1. themebikroy@gmail.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

চাঁদপুর শহরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে জখম, মাথায় ৭ সেলাই।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পঠিত
১৪৫

চাঁদপুর শহরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে নিরব খান (১৭) নামে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিরব খান পুরানবাজারের বিরলা এলাকার মহসীন খানের ছেলে।

আহত নিরব খানের ভাষ্য, তিনি হাজী মহসিন রোড এলাকায় অবস্থানকালে নাজিরপাড়া এলাকার রেদোয়ান নামে এক যুবকের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সিনিয়র-জুনিয়র বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই মধ্যে রেদোয়ান তাকে ‘জুনিয়র’ বলে সম্বোধন করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর নিরব তার বন্ধুদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৭টি সেলাই দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম