1. themebikroy@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বাবুরহাটে মাদকবিরোধী প্রচারণায় জিরো টলারেন্স নীতিতে যুবদল নেতাদের অঙ্গীকার

জাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত
৯০

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালিয়েছেন যুবদল নেতারা। ৯ সেপ্টেম্বর বুধবার রাতে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে এ প্রচারণা চালানো হয়।

এ সময় তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রচারণায় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তাসংবলিত পোশাক পরিধান করেন। তাদের প্রচারণার মূল বার্তা ছিল, মাদককে না বলুন, জীবনকে বাঁচান, নেশা থেকে দূরে থাকুন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন পাই।

প্রচারণাকালে নেতারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মাদকবিরোধী এ প্রচারণায় অংশ নেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ খান, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ সিনিয়র সহ-সভাপতি মান্নান গাজী সহ-সভাপতি মোঃ সাদ্দাম খান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহন পালোয়ান ও সম্মানিত সদস্য সাগর মজুমদারসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম