1. themebikroy@gmail.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শহীদ জিয়া গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বাবুরহাট এফসি বনাম কুমিল্লা বাদল-রায় একাডেমী

জাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
৭৮

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় হাজীগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে বাবুরহাট এফসি মুখোমুখি হবে কুমিল্লার বাদল রায় একাডেমির।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে বাবুরহাট এফসি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আক্রমণাত্মক ফুটবল, দলীয় সমন্বয় এবং শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সের কারণে দলটি ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

দলের অন্যতম পরিচালক আনিসুজ্জামান জুয়েল জানান, সম্প্রতি অনুষ্ঠিত জরুরি সভায় দলের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, “আমরা এই টুর্নামেন্টে শিরোপা জিততে বদ্ধপরিকর। খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই সর্বোচ্চ পরিশ্রম করছে। আমাদের লক্ষ্য শুধু এই ম্যাচ জেতা নয়, শিরোপা জিতে বাবুরহাট এফসির নাম সারা দেশে ছড়িয়ে দেওয়া।”

ম্যাচকে ঘিরে বাবুরহাট ও হাজীগঞ্জজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের সমর্থনে শত শত ফুটবলপ্রেমী জার্সি ও পতাকা হাতে মাঠে উপস্থিত হয়ে গ্যালারি মাতিয়ে তুলবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করবে বিশেষ স্বেচ্ছাসেবক দল।
এখন দেখার অপেক্ষা—কোয়ার্টার ফাইনালের কঠিন বাধা পেরিয়ে বাবুরহাট এফসি শিরোপার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে কি না। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম