1. themebikroy@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

হাজীগঞ্জে এইচ জি হেলথ কেয়ারে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬১ বার পঠিত
২০০

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া সড়কে অবস্থিত এইচ জি হেলথ কেয়ার হাসপাতালে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ জুলাই) গভীর রাতে হাসপাতালটির দুটি এসির তামার তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় একটি জানালার থাই গ্লাস ভেঙে জানালার ফ্রেমও খুলে নিয়ে যায় তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে হাসপাতাল খুলে কর্মচারীরা এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, এর আগেও একই প্রতিষ্ঠান থেকে একটি সাইনবোর্ড চুরির ঘটনা ঘটেছিল। বারবার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..