1. themebikroy@gmail.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ ” গ্রেপ্তার ২ নারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৪

চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার লালমোহন এলাকার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর এলাকার মোছা. আছমা (৩৪)।

নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম