1. themebikroy@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিএসটিআাই না থাকায় চাঁদপুরে কপমেটিকস ওয়ার্ল্ড কে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত
৮৬

সোমবার (৩১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিক্রি করা বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার নেই। পাশাপাশি কিছু পণ্যের বিএসটিআই অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রি, পণ্য ক্রয়ের রশিদ না দেওয়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কোনো একাডেমিক যোগ্যতা না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্বেচ্ছায় পরিশোধ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার ছাদিউর রহমান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে মদিনা শপিং কমপ্লেক্সের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কর্তৃক জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম