1. themebikroy@gmail.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

এবার ইউটিউবে যা দেখাবেন জয়া আহসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত
এবার ইউটিউবে যা দেখাবেন জয়া আহসান
সংগৃহীত ছবি
১৬৫

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান পর্দার কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। মডেলিং, ফটোশুটের পাশাপাশি কৃষিকাজ বা ফার্মিংয়েও সময় দেন তিনি। মাটির কাছাকাছি থাকতে পছন্দ করার কারণে ভক্তদের কাছেও তিনি আলাদা প্রশংসা পান।

এরই মধ্যে শোনা যাচ্ছে, ভক্তদের জন্য নতুনভাবে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি ইউটিউবে একটি চ্যানেল চালু করেছেন, যা মূলত একটি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে তৈরি। কিছুদিন আগে খোলা এই চ্যানেলে তিনি ব্যক্তিগত সাজসজ্জা ও নানা মুহূর্তের ভিডিও শেয়ার করতেন। চ্যানেলটি এখনও নতুন হওয়ায় সাবস্ক্রাইবার সংখ্যা খুব বেশি নয়।

এখন জানা যাচ্ছে, এই ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করে তিনি বিশেষ একটি কার্যক্রম চালানোর পরিকল্পনা করছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নানা কথা জানিয়েছেন জয়া আহসান।

জানা গেছে, ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন জয়া। বলেছেন, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফরম।

অভিনেত্রী এও জানান, পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এতদিন ভক্তদের কাছে অজানাই ছিল। এছাড়াও প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

এমন খবরের পর তার ভক্তদের ধারণা, অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে এমন উদ্যোগ অভিনেত্রীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম