বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ খ্রিঃ চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর জনাব মোঃ খায়রুল কবীর-এর সঞ্চালনায় চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ মান্যবর ডিআইজি মহোদয়ের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ডিআইজি মহোদয় অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবামূলক, মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ কল্যাণ সভা শেষে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ মান্যবর ডিআইজি মহোদয় তাঁদের মাঝে পুরস্কার প্রদান করেন। এসময় তিনি পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মিয়াজী আলিফ ইমরান, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।