চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযান: ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক,ডিবি পুলিশে হাতে সোপর্দ।
জাহিদুল ইসলাম//
আজ সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড ও মৈশাদী ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫ পিস ইয়াবাসহ হানিফ ভূঁইয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে মৈশাদী ১ নং ওয়ার্ড থেকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে সোপর্দ করা হয়। এছাড়াও বিশিষ্ট মাদক ব্যবসায়ী বাবু মুন্সির বাড়িতে অভিযান দেওয়া হয়। বাবু মুন্সি বুঝতে পেরে পালিয়ে যায় এবং বিভিন্ন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বসতঘর ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে গতকাল রাতে বাবুরহাট ১৪নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী এবং সচেতন যুবসমাজ এক যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন বাবুরহাট এলাকার একটি চিহ্নিত স্থান থেকে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে হানিফ নামে এক মাদক ব্যবসায়ের কাছে১৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকসহ আটক করার পর স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবহিত করেন। পরে ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃত মাদক ব্যবসায়ী এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সোপর্দ করা হয়।
অভিযান শেষে যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে বলেন,চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের স্পষ্ট নির্দেশ—চাঁদপুরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা কিশোর গ্যাংয়ের স্থান হবে না। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই সামাজিক প্রতিরোধ ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না।”
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নবাগত এসপি মিজানুর রহমান নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।পাশাপাশি সাধারণ জনগণের এমন সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।