চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার ঝোপ থেকে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ঝোপের ভেতর থেকে অস্ত্র ও গুলির চালানটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশীয়ভাবে তৈরি। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।