অবশেষে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে চাঁদপুরের আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের ম’র’দে’হ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
৭৬
বার পঠিত
অবশেষে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে চাঁদপুরের আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের ম’র’দে’হ
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ। তিনি জানান, যদিও গত ২০২৪ এর জুলাই আন্দোলন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে ক্ষুব্ধ জনতার হাতে নি'হ'ত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। কিন্তু ওই সময় বিনা ময়নাতদন্তে তাদের ম'র'দে'হ দাফন করা হয়। পরবর্তীতে এই দুজনের মৃ'ত্যু নিয়ে সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। সম্প্রতি চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ম'র'দে'হ দুটি কবর থেকে তুলে সুরতহাল শেষে ময়নাতদন্তের নির্দেশ দেন। এ জন্য জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়; যার উপস্থিতিতে ম'র'দে'হ কবর থেকে তোলা হবে। তবে কবে তা কবর থেকে তোলা হবে, এই বিষয় এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এমনটি জানান, পুলিশের এই কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গ্রামের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে সেলিম খান ও তার ছেলে শান্ত খান গাড়িতে পালাতে গিয়ে পাশের বাগড়া বাজার এলাকায় জনতার হাতে আটক হন। পরে উত্তেজিত জনতার মা'র'ধ'রে'র শিকার হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মা'রা যান। এই ঘটনার একদিন পর তাদের ম'র'দে'হ গ্রামের বাড়িতে দাফন করেন স্বজনরা। তবে ওই সময় এই নিয়ে কোনো অভিযোগ বা মামলা হয়নি সংশ্লিষ্ট থানায়। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন সেলিম খান। পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েক বছরে শত শত কোটি টাকার মালিক হয়ে যান তিনি। শুধু তাই নয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জমি অধিগ্রহণ নিয়েও নয়ছয়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তা ছাড়া শাপলা মিডিয়া নামে চলচ্চিত্র নির্মাণ ও ভয়েস টেলিভিশন নামে আইপি টেলিভিশন এবং সংবাদপত্রের মালিক ছিলেন সেলিম খান। তার বড়ছেলে শান্ত খান শেখ মুজিবের জীবনী নিয়ে তৈরি টঙ্গীপাড়ার মিয়াভাই নামে চলচ্চিত্রসহ বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাঁদপুরে বেশ প্রভাবশালী ছিলেন সেলিম খান। তাই নানা কারণে আলোচনা ও সমালোচনায় ছিলেন তিনি। বর্তমানে তার কয়েকশ কোটি টাকার সম্পদ সরকার জব্দ করলেও অনেক সম্পদ অনেকেরই কাছে গচ্ছিত আছে। চাঁদপুরেই এমন আলোচনা রয়েছে।
৮১
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ।
তিনি জানান, যদিও গত ২০২৪ এর জুলাই আন্দোলন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে ক্ষুব্ধ জনতার হাতে নি’হ’ত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। কিন্তু ওই সময় বিনা ময়নাতদন্তে তাদের ম’র’দে’হ দাফন করা হয়। পরবর্তীতে এই দুজনের মৃ’ত্যু নিয়ে সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। সম্প্রতি চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ম’র’দে’হ দুটি কবর থেকে তুলে সুরতহাল শেষে ময়নাতদন্তের নির্দেশ দেন। এ জন্য জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়; যার উপস্থিতিতে ম’র’দে’হ কবর থেকে তোলা হবে। তবে কবে তা কবর থেকে তোলা হবে, এই বিষয় এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এমনটি জানান, পুলিশের এই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গ্রামের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে সেলিম খান ও তার ছেলে শান্ত খান গাড়িতে পালাতে গিয়ে পাশের বাগড়া বাজার এলাকায় জনতার হাতে আটক হন। পরে উত্তেজিত জনতার মা’র’ধ’রে’র শিকার হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মা’রা যান। এই ঘটনার একদিন পর তাদের ম’র’দে’হ গ্রামের বাড়িতে দাফন করেন স্বজনরা। তবে ওই সময় এই নিয়ে কোনো অভিযোগ বা মামলা হয়নি সংশ্লিষ্ট থানায়।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন সেলিম খান। পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েক বছরে শত শত কোটি টাকার মালিক হয়ে যান তিনি। শুধু তাই নয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জমি অধিগ্রহণ নিয়েও নয়ছয়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
তা ছাড়া শাপলা মিডিয়া নামে চলচ্চিত্র নির্মাণ ও ভয়েস টেলিভিশন নামে আইপি টেলিভিশন এবং সংবাদপত্রের মালিক ছিলেন সেলিম খান। তার বড়ছেলে শান্ত খান শেখ মুজিবের জীবনী নিয়ে তৈরি টঙ্গীপাড়ার মিয়াভাই নামে চলচ্চিত্রসহ বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাঁদপুরে বেশ প্রভাবশালী ছিলেন সেলিম খান। তাই নানা কারণে আলোচনা ও সমালোচনায় ছিলেন তিনি। বর্তমানে তার কয়েকশ কোটি টাকার সম্পদ সরকার জব্দ করলেও অনেক সম্পদ অনেকেরই কাছে গচ্ছিত আছে। চাঁদপুরেই এমন আলোচনা রয়েছে।