1. themebikroy@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৫০

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত
১২৪

নেপালে টানা বর্ষণ ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৫১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। তবে এখনও শত শত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের তালিকায় ৫১৭ জন বিদেশি নাগরিক, ৪৪ জন সেনাসদস্য এবং ২৮ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

বন্যাদুর্গত দুর্গম অঞ্চলগুলোতে নেপাল সেনাবাহিনী ও উদ্ধারকারী দলগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ধ্বংসস্তূপ ও পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র উঠে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম