চাঁদপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাস নির্মাণে দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
জাহিদুল ইসলাম
প্রকাশের সময় :
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
২১৮
বার পঠিত
চাঁদপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাস নির্মাণে দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
জাহিদুল ইসলাম// চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ২৮ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেয়। পত্রে বলা হয়েছে, চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনার ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত চাঁদপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার ওপর প্রকল্পটির অগ্রগতি নির্ভর করবে।
২৪৮
জাহিদুল ইসলাম//
চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ২৮ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেয়।
পত্রে বলা হয়েছে, চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত চাঁদপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার ওপর প্রকল্পটির অগ্রগতি নির্ভর করবে।