1. themebikroy@gmail.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত
৯৮

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ও রাজশাহী রেঞ্জে নতুন ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিদ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্‌কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বদলি করে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে।

আরেকটি আদেশে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আর ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম