1. themebikroy@gmail.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

অতীতের সরকার ভোট চুরি করতো, আর এই সরকার ভোটের ফলাফল চু’রি করেছে- চাঁদপুরে পথসভায়় হাসনাত আব্দুল্লাহ

জাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত
১৫৯

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চাঁদপুরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জুলাই বিপ্লবীদের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনো কার্যক্রর হয়নি,এখনো কোনো কর্মসংস্থানের নিশ্চিত করা হয়নি। লোডশেডিংয়ের যাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখছেন ইমরানের যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। অথচ এখনো পর্যন্ত লোডশেডিংয়ের সমস্যা সমাধান করতে পারেনি।

তিনি আরো বলেন, আমরা দেখছি যে গণভোটের বিপক্ষ নিয়ে ৭০% মানুষ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল সেই ভোট তারা অতীতের সরকারের মতো এই সরকার ফলাফল চুরি করেছে। অর্থাৎ অতীতের সরকার ভোট চুরি করতো আর এখনকার সরকার ফলাফল চুরি করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এ সময় প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁদপুর বাস স্ট্যান্ডে সভা অনুষ্ঠানের কথা থাকলেও সেটি চাঁদপুর কালিবাড়ী বাইতুল আমিন চত্বরে ছোট পরিসরে সম্পন্ন করেন তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মোঃ আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি, ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব আবু বাকের মজুমদার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম মূখ্য সমন্বয়ক নাবিদ ন‌ওরোজ শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক মো: মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা শেষে বিকেল ৫টায় নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম