কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশু মারা গেছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে এবং আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। স্থানীয় সূত্র জানায়, আদিবার মা পেশাগত কারণে বাবার বাড়িতেই অবস্থান করতেন। সকালে নুসাইবা ও আদিবা এক সাথে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার কোনো এক ফাঁকে তারা দুজনই পুকুরের গভীর পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশু মারা গেছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে এবং আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্র জানায়, আদিবার মা পেশাগত কারণে বাবার বাড়িতেই অবস্থান করতেন। সকালে নুসাইবা ও আদিবা এক সাথে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার কোনো এক ফাঁকে তারা দুজনই পুকুরের গভীর পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।