1. themebikroy@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর সদর উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পঠিত
১৪৯

ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর সদর উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ফাউণ্ডেশনের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করা, ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক গুণাবলি বিকাশে ইসলামিক ফাউণ্ডেশনের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। তিনি বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক সেলিম সরকার। তিনি ইসলামিক ফাউণ্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুরের ফিল্ড অফিসার বিল্লাল হোসেন। তিনি উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে সমন্বয় সভার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জুলফিকার হাসান মুরাদ। সভাপতির বক্তব্যে তিনি ইসলামিক ফাউণ্ডেশনের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার পরিদর্শক মোহাম্মদ ওবায়দুর রহমান।
সমন্বয় সভায় সদর উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং অন্যান্য অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে ইসলামিক ফাউণ্ডেশনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম