1. themebikroy@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পঠিত
১৩৬

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুরের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জন্ম, জীবনাদর্শ, চারিত্রিক মাধুর্য, মানবতা, ন্যায়বিচার, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা:)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর মো. এরশাদ উদ্দিন।
ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুরের উপ-পরিচালক মো. সেলিম সরকার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আবুল খায়ের নোমানী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শের মধ্যে রয়েছে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার, সহনশীলতা এবং মানবকল্যাণের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। ব্যক্তি ও সমাজ জীবনে মহানবী (সা:)-এর আদর্শ অনুসরণ করা হলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচকরা বর্তমান প্রজন্মকে মহানবী (সা:)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রেখে ইসলামের শান্তির বাণী সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
ওয়াজ ও দোয়া মাহফিলে আলেম-ওলামা, ইমাম-খতিব, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম